ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২ মে, ২০২৬, ১৮:০৮
চলমান বার্তা:
একদিনে সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহনের রেকর্ড করলো চীনের রেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১৬:৩৩  (ভিজিটর : )

একদিনে সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহনের রেকর্ড করেছে চীনের রেলওয়ে নেটওয়ার্ক। দেশটির সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য অনুযায়ী, গতকাল ১ মে শুক্রবার ২৪ ঘণ্টায় মোট ২ কোটি ৪৮ লাখ যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়েছে চীনের ট্রেনগুলো।

এর আগে বিশ্বের কোনো দেশের রেল নেটওয়ার্ক এক দিনে এত বেশি সংখ্যক যাত্রী বহন করেছে- এমন রেকর্ড নেই। চীনের জাতীয় রেলওয়ে দপ্তরের কর্মকর্তরা সিনহুয়াকে জানিয়েছেন, আজ শনিবারও দিন-রাত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯৭ লাখ যাত্রী চলাচল করবেন বলে আশা করছেন তারা।

চীনে সরকারি ছুটির দিন রোববার। তবে গতকাল ১ মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে সরকারি ছুটি ছিল চীনজুড়ে। তাই তিন দিনের ছুটি কাটাতে অনেকেই বাড়িতে নিজ আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, অনেকে গেছেন ভ্রমণে। এ কারণেই গতকাল যাত্রীর সংখ্যা এত বেশি ছিল।

যাত্রীর ভীড় সবচেয়ে বেশি ছিল ঝেংঝৌ লাইন এবং চেঙদু লাইনে। অতিরক্ত যাত্রীর চাপ সামাল দিতে গতকাল ঝেংঝৌ লাইন ১৪০টি এবং চেংদু লাইন ১৮৪টি নতুন রেলগাড়ি যুক্ত করেছে।

৯৬ লাখ বর্গকিলোমিটার আয়তনের বিশাল দেশ চীনে শত শত পর্যটন এলাকা ও স্পট রয়েছে, যেগুলো দেশটির নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়। ছুটি পেলেই অনেকে এসব পর্যটন স্পটে ছুটে যান। এবারের মে দিবসের ছুটিতেও তার ব্যতিক্রম হয়নি। সূত্র: রয়টার্স

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
রাষ্ট্রের কাঠামো কীভাবে ঠিক করা যাবে, তা নিয়ে আমরা আতঙ্কিত: মির্জা ফখরুল
রাষ্ট্রের কাঠামো কীভাবে ঠিক করা যাবে, তা নিয়ে আমরা আতঙ্কিত: মির্জা ফখরুল
এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg