ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
লক্ষ্মীপুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোরকে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১৭:২৪  (ভিজিটর : )

লক্ষ্মীপুরের রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় নিখোঁজের পর এক অটোরিকশা চালক কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে স্বজন ও গ্রামবাসীর মাঝে। নিহত রাজিব হোসেন (১৪) উপজেলার দক্ষিণ গাইয়ার গ্রামের অটোরিকশা চালক মোস্তফার ছেলে।

শনিবার (২ মে) দুপুর ১টার দিকে চর-আবাবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের সুপারি বাগান থেকে রাজিবের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টায় রাজিব বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলে, রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

শনিবার দুপুরে গ্রামবাসী বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিবের মরদেহ উদ্ধার করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাজিবের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের দাবি, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে দেখেন। এই ঘটনাটি জানাজানি হলে ওই ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যায় বলে জানান।

নিহত রাজিবের পিতা মোস্তফা বলেন, আমার সম্বল ছিলো রাজিব। অবুজ ছেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোর রাজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg