ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২ মে, ২০২৬, ১৯:২৯
চলমান বার্তা:
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১৭:৫৬  (ভিজিটর : )

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট গাইবান্ধার উদ্যোগে শনিবার বিকেলে স্থানীয় পৌরপার্ক শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে গণমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা পৌর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জামায়াত নেতা আবু তালেব মাস্টার, এলডিপি নেতা শরিফুল ইসলাম, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক সহিহ আহমেদ ছোটন, এনসিপি নেত্রী কাজল রেখা পিংকি, জেলা জাগপা সভাপতি জাহিদুল ইসলাম, খেলাফত মজলিস জেলা নেতা মুফতি আব্দুল মোত্তালিব ও মুফতি ইদ্রিস আলী, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আল কার্যাভী, সাবেক সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান ও ওবায়দুল ইসলাম, জেলা ছাত্রশক্তির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি সরকার শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের মত দেশ পরিচালনা করতে চায়। এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী সরকারের জন্ম নিতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। তারা বলেন, একই দিনে জাতীয় সংসদ ভোট ও গণভোট অনুষ্ঠিত হয়। তারা সরকার গঠন করে এখন গণভোট মানতে চায় না।

বক্তারা আরও বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের মধ্যে একটি বৈধ আর একটি অবৈধ তা হতে পারে না, বৈধ হলে দুটি ভোটই বৈধ হবে। তাই তারা জরুরীভাবে সংসদে উপস্থাপন করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
রাষ্ট্রের কাঠামো কীভাবে ঠিক করা যাবে, তা নিয়ে আমরা আতঙ্কিত: মির্জা ফখরুল
রাষ্ট্রের কাঠামো কীভাবে ঠিক করা যাবে, তা নিয়ে আমরা আতঙ্কিত: মির্জা ফখরুল
এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg