ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২ মে, ২০২৬, ২০:২৬
চলমান বার্তা:
সোনারগাঁয়ে কোটি টাকার ই-মানি ডাকাতি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১৯:২৯  (ভিজিটর : )

সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউস টি-এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের অফিসে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ অর্থ, স্মার্টফোন ও প্রায় এক কোটি টাকার ই-মানি লুট করে নিয়ে যায়। 

এ ঘটনায় শনিবার দুপুরে  সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের মালিক আল-আমিন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত টি-এন্টারপ্রাইজের অফিসে হানা দেয় একদল ডাকাত। প্রতিষ্ঠানের সাবেক ডিএসও রবিউল আউয়াল পিন্টুর নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল শটগান, পিস্তল, রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অফিসে প্রবেশ করে কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালায়।

প্রতিষ্ঠানের মালিক আল আমিন জানান, ডাকাতদল অফিসে প্রবেশ করে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে সবাইকে জিম্মি করে ক্যাশে থাকা ৭ লাখ টাকা, ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৫টি স্মার্টফোন, সিসি ক্যামেরা ডিবিআর এবং গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়|। এছাড়া লুণ্ঠিত মোবাইল সিমে প্রায় ১ কোটি টাকার ই-মানি ব্যালেন্স ছিল।

প্রতিষ্ঠানের মালিকের ধারণা, সাবেক কর্মচারী রবিউল আউয়াল পিন্টু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য আগে থেকেই সংগ্রহ করে রেখেছিল এবং পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ
বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
রাষ্ট্রের কাঠামো কীভাবে ঠিক করা যাবে, তা নিয়ে আমরা আতঙ্কিত: মির্জা ফখরুল
রাষ্ট্রের কাঠামো কীভাবে ঠিক করা যাবে, তা নিয়ে আমরা আতঙ্কিত: মির্জা ফখরুল
এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg