ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৬:২৮
চলমান বার্তা:
মহাদেবপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত-২
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১৭:০৩  (ভিজিটর : )

নওগাঁর মহাদেবপুর ও পার্শ্ববর্তী নিয়ামতপুরে বজ্রপাতে দুই  কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় আরো ২ জন কৃষক গুরতর আহত হয়েছেন। 

বুধবার (৬ মে) দুপুর ১ টার দিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের আলিদেওনা কুড়াপাড়া গ্রামের বড়বিলা মাঠে এবং পার্শ্ববর্তী উপজেলার রামনগর গ্রামে ঘটনাটি ঘটে। 

উপজেলার কুড়াপাড়া গ্রামের মৃত হরি চরণ বর্মণের (বেকু) ছেলে দিলীপ চন্দ্র বর্মণ (৪৫) স্থানীয় বড়বিলা মাঠে বোরোধান কাটতে যায়। ওই সময় বজ্রপাতের ঘটনা ঘটে।এতে সে ঘটনা স্থলেই মারা যায়। এসময় গুরুতর আহত তার অপর দুই সহযোগী একই গ্রামের মদন বর্মনের ছেলে জীবন বর্মন (২২) ও মৃত লক্ষণ বর্মনের ছেলে নারায়ণকে (৪৫) উদ্ধার করে মহাদেবপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

অপর দিকে একই সময় বজ্রপাতের ঘটনায় পাশ্ববর্তী নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের মৃত পাতু মহন্তের ছেলে অনুকূল মহন্ত (২৫) মাঠে কৃষি কাজ করার সময় মারা যায়।

বজ্রপাতের ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন মহাদেবপুর ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg