ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২০ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬, ১৬:৩২
চলমান বার্তা:
যশোরে গৃহায়ন কর্তৃপক্ষের অভিযান: ২৬ স্থাপনা উচ্ছেদ, ৫০ একর জমি উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১৬:১৫  (ভিজিটর : )

যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রায় ৫০ একর সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। 

রোববার (১০ মে) সকাল ৯টা থেকে শহরের উপশহর গাবতলা মোড়, বি-ব্লক এবং উপশহর ইউনিয়ন পরিষদ এলাকায় এই অভিযান চালানো হয়।

গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে উপশহর হাউজিং এস্টেটের বিশাল এলাকা জুড়ে অবৈধ দখলদাররা স্থায়ী ও অস্থায়ী স্থাপনা তৈরি করে রেখেছিল। এসব জমি উদ্ধারে আগেই দখলদারদের নোটিশ প্রদান এবং এলাকায় মাইকিং করা হয়েছিল। রোববার সকাল থেকে শুরু হওয়া অভিযানে ২৬টি অবৈধ স্থায়ী স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে সরকারের প্রায় ৫০ একর মূল্যবান সম্পত্তি পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান। তিনি গণমাধ্যমকে জানান, "হাউজিং এস্টেটের ২৬টি স্পটে অবৈধভাবে স্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছিল। আমরা আজ সেগুলো উচ্ছেদ করে জমি পুনরুদ্ধার করেছি। জনস্বার্থে এই অভিযান আগামীকালও (সোমবার) অব্যাহত থাকবে।"

অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। উচ্ছেদ কার্যক্রমে ফায়ার সার্ভিস কর্মী এবং হাউজিং কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট সমন্বিতভাবে অংশ নেন। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর গৃহায়ন কর্তৃপক্ষের এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, সরকারি সম্পদ উদ্ধারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাঙ্গুনিয়ার চার ভাইকে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
রাঙ্গুনিয়ার চার ভাইকে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে
কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg