ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১৩:৩৭
চলমান বার্তা:
রাজশাহী থেকে নেসকোর প্রধান কার্যালয় সরানোর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১৯:৩৪  (ভিজিটর : )

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জোর দাবি জানিয়ে এ ধরনের উদ্যোগকে উত্তরাঞ্চলের স্বার্থবিরোধী বলে অভিহিত করেন।

সোমবার (২০ জুলাই) রাজশাহীবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নেসকোর প্রধান কার্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজশাহীতে রয়েছে। এটি শুধু একটি প্রশাসনিক কার্যালয় নয়; বরং উত্তরাঞ্চলের উন্নয়ন ও বিদ্যুৎসেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রতিষ্ঠান। তাই প্রধান কার্যালয় স্থানান্তরের কোনো যৌক্তিকতা নেই।

বক্তারা অভিযোগ করেন, প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হলে রাজশাহীর প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব কমে যাবে। পাশাপাশি নেসকোর সেবাগ্রহীতাদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করাও ব্যাহত হতে পারে। তাই তারা এ ধরনের উদ্যোগ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান জানান।

মানববন্ধন থেকে অবিলম্বে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক অংশ নেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।