ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৬ মে ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫
চলমান বার্তা:
পত্নীতলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্যবসায়ী নিহত
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১৩:৩৬  (ভিজিটর : )

নওগাঁর পত্নীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ব্রিজের পিলারে ধাক্কা দিলে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১০ মে)  রাত সাড়ে ১১টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের আমিনাবাদ এলাকার কালা আবর ব্রিজে এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন- মাইক্রোবাস যাত্রী জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজারের লেদ এন্ড ওয়ার্কসপ ব্যবসায়ী মোঃ মতিউর রহমান (৪৫) ও ফার্নিচার ব্যবসায়ী মোঃ নাজমুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, রাতে নজিপুর থেকে মাইক্রোবাসটি ধামইরহাটের দিকে যাচ্ছিল।পথিমধ্যে আমিনাবাদ এলাকার কালা আবর ব্রিজের পিলারে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়।

গভীর রাতে এ দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পত্নীতলা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেন।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে এবং মরদেহ দুটি  আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg