ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫
চলমান বার্তা:
শনিবার ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫  (ভিজিটর : )
ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

ঢাকার ধামরাইয়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই উপকেন্দ্রের ১এ ও ২বি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ধামরাই জোনাল অফিস সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ধামরাই উপকেন্দ্রের পৌরসভাসহ কয়েকটি এলাকার ফিডার শাটডাউনে থাকবে।

এর ফলে ১ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকা ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, বউবাজার, নতুন দক্ষিণপাড়া, কমিশনার মোড়, খাতরা, বাসাইল, বাড়িগাঁও (আংশিক), লাড়ুয়াকুন্ডু, কসমস (আংশিক), কুল্লাসহ ১ নম্বর ফিডারের আওতাভুক্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ২ নম্বর ফিডারের আওতাভুক্ত ধামরাই বাজার, ধামরাই উপজেলা, পৌরসভা, লাকুরিয়াপাড়া, হুজুরিটোলা, বিজয়নগর, যাত্রাবাড়ী, সৈয়দপুর, পাঠানটোলা, পূর্ব কায়েতপাড়া, পশ্চিম কায়েতপাড়াসহ ২ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg