ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৬ মে ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫
চলমান বার্তা:
গাইবান্ধায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৪:১৫  (ভিজিটর : )

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বুধবার (১৩ মে) গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, হুইলচেয়ার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল- ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

এ উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইমাম হাসিম-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন প্রমুখ।

বক্তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার, শিক্ষা ও সমাজে অন্তর্ভুক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে জেলা প্রশাসক আটজন প্রতিবন্ধীর মধ্যে একটি করে হুইলচেয়ার বিতরণ করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg