ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৬ মে ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫
চলমান বার্তা:
যশোরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৪:২৯  (ভিজিটর : )

যশোরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। “অটিজম কোনো সীমাবদ্ধতা নয়- প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১৩ মে) সকালে এক আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশীদ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হাসান বলেন, অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। প্রতিটি জীবনের মূল্য সমান এবং তাদের মূলধারার সমাজে অন্তর্ভুক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সহকারী পরিচালক সাইফুল ইসলাম,  ইতি সেন, আব্দুল ওহব, অটিজম ও এনডিডি বিশেষজ্ঞ আমিনুর রহমান, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডাক্তার প্রজ্ঞা পারমিতা, ল্যাম্পের নির্বাহী পরিচালক, ডাক্তার আহসান হাবীব, প্রয়াস যশোর অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তা শায়লা শারমিন,  মুস্তাফিজুর রহমান, জেলা এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন এবং জেলা সমন্বয়কারী নাসির উদ্দীন।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের এই আয়োজনে সক্রিয়ভাবে সহযোগিতা ও অংশগ্রহণ করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বাঁচতে শেখা, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।

অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক র‍্যালি শহর প্রদক্ষিণ করে। বক্তারা অটিজম নিয়ে সামাজিক কুসংস্কার দূর করতে এবং এসব শিশুদের মেধা বিকাশে অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg