ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৬ মে ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫
চলমান বার্তা:
জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের প্রাচীর ভাঙচুর
অনুদানের টাকা লুটের অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৪:৩৬  (ভিজিটর : )

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুর এবং ক্যাশবক্সের তালা ভেঙে নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৌচাক বাসস্ট্যান্ড এলাকার ওই মসজিদের মোতওয়াল্লি আঃ সাত্তার দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন একই এলাকার বজলুর রহমান (৬০) ও তার ছেলে ইমরান (১৮)। অভিযোগে আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মসজিদের মোতওয়াল্লি আঃ সাত্তার জানান, মসজিদের পাশেই অভিযুক্তদের বসতি। তারা দীর্ঘদিন ধরে মসজিদের জমি দখলের চেষ্টা করছে। মসজিদের অজুখানার সুব্যবস্থা না থাকায় এলাকার মুসল্লি ও জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রেক্ষিতে এলাকাভিত্তিক ৫৪ হাজার টাকা এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে ৬০ হাজার টাকা অনুদান পাওয়া যায়। ওই অর্থে মসজিদের সামনের সরকারি জমির ওপর অজুখানার জন্য প্রাচীর নির্মাণকাজ শুরু করা হয়।

তিনি আরও জানান, এরপর থেকেই অভিযুক্তরা কাজে নিয়োজিত শ্রমিকদের হুমকি-ধমকিসহ বিভিন্নভাবে বাধা দিতে থাকে। এ বিষয়ে তাদের সঙ্গে বসে কথা বলতে চাইলেও তারা আসেনি। গত মঙ্গলবার (১২ মে) তারা মসজিদের নবনির্মিত প্রাচীর ভাঙচুর করে। এ সময় তারা মসজিদের প্রধান ফটক ও ভেতরে থাকা আলমারির তালা ভেঙে অনুদানের নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনার রাতেই ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। তবে অভিযুক্ত কাউকেই সেখানে পাওয়া যায়নি। মসজিদ কমিটির লোকজনকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg