ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৬ মে ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫
চলমান বার্তা:
দিনাজপুরে আইডিইবি’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মিনারুল ও সম্পাদক সুমন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৪:৪৯  (ভিজিটর : )

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার ২০২৬-২০২৮ টার্মের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকায় প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

দিনাজপুর জেনিক নির্বাচন ২০২৬-২০২৮ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জি. মোঃ নুরুল হুদা আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে মোঃ মিনারুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক পদে মনজূর মুর্শেদ সুমন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহ-সভাপতি পদে মোঃ মাসুদ রানা ও মোঃ সাজিউল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক পদে জি এন ভট্টাচার্য এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আমিনুল হাসান নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চাকরি বিষয়ক সম্পাদক মোঃ মোমিন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মোঃ লায়েক আলী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নাজমুর হাসান লেমন এবং গবেষণা ও আইসিটি সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

এ ছাড়া মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক পদে আরজুমান লায়লা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে নিরোজা শাপলা এবং ছাত্র বিষয়ক সম্পাদক পদে মোঃ তৈমুর হোসাইন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আফসার, মোঃ মোস্তাকিম আকন্দ, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ মোবাম্বের রাশেদ।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জি. মোঃ মোজাফ্ফর হোসেন এবং ইঞ্জি. রবীন্দ্র নাথ রায়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg