ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৬ মে ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫
চলমান বার্তা:
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৫:৩৯  (ভিজিটর : )

মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির, পানি উন্নয়ন বোর্ড মাগুরার নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুরা প্রেসক্লাব-এর সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় সাংবাদিকরা।

সভায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, নারীদের জন্য পরিবহন সুবিধা, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফ কর্মসূচি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে দেশের ১৪ উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৭ হাজার ৫৬৭টি হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি আড়াই হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।

এ ছাড়া ৫৪ জেলায় খাল খনন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশের ১০ জেলার ১১টি উপজেলার প্রায় ২১ হাজার কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg