ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৬ মে ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫
চলমান বার্তা:
চাটমোহর প্রিমিয়ার লিগ-সিপিএল এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১৫:০৪  (ভিজিটর : )

পাবনার চাটমোহর প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৬ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে প্রায় শতাধিক রেজিস্ট্রেশনভুক্ত খেলোয়াড়কে লটারির মাধ্যমে নিজ নিজ দলে ডেকে নেন দলের মালিকরা।

বুধবার (১৩ মে) সন্ধ্যা সাতটায় চাটমোহর পৌর সদরের একটি রেস্টুরেন্টে চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়।

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল শেখের সভাপতিত্বে নিলাম অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম হেলাল, চাটমোহর স্পোর্টস অ্যাকাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাজুল প্রমুখ।

নিলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।

চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জানান, টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নিচ্ছে। মোট ১০৮ জন খেলোয়াড়কে নিলামের মাধ্যমে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেন তারা। খুব দ্রুতই টুর্নামেন্ট শুরু হবে এবং ঈদের আগেরদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg