ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৬ মে ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫
চলমান বার্তা:
বাসাইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১৬:৪৫  (ভিজিটর : )

টাঙ্গাইলের বাসাইলে গত ২৪ ঘন্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (১৩ মে) দিবাগত রাত ৮টা ৩৫ মিনিটে বাসাইল পৌরসভার উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মো: সোহেল মিয়া বাসাইল পূর্ব পাড়ার জহু ব্যাপারীর ছেলে । 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশের একটি আভিজনিক দল পৌরসভার উত্তরপাড়া এলাকার জনৈক দুলাল খানের বাড়ীর উত্তর পাশের পাকা রাস্তার উপর হইতে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দল। 

​পুলিশ জানায়, সোহেল একজন পেশাদার মাদক কারবারী। তাহার বিরুদ্ধে বাসাইল থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। 

বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg