ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৬ মে ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫
চলমান বার্তা:
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যায় নির্মাণশ্রমিক সাইফুল গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১৯:৩৪  (ভিজিটর : )

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামে প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (৪০) হত্যার ঘটনায় নির্মাণশ্রমিক সাইফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআইয়ের যৌথ টিম।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ক্রাইম) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সাইফুলকে নিয়ে অভিযানকারী দল ফেনীর পথে রয়েছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সাইফুল ইসলাম নির্মাণশ্রমিক ছাড়াও সিএনজি অটোরিকশা চালক এবং মাদকাসক্ত ছিলেন। অভিযুক্ত সাইফুল ইসলাম ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামের আবুল খায়েরের ছেলে।

এর আগে, মঙ্গলবার রাতে প্রবাসী মানিক মিয়ার নির্মাণাধীন ঘরে তার স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে লাশ বালুচাপা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী ফৌওজুল আজিম জানান, বুধবার রিনার বড় ছেলে আরজু থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg