ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২০:৪৭
চলমান বার্তা:
পাবিপ্রবির নতুন উপাচার্য ড. আবুল হাসনাত মোহা.শামীম
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১৯:৩৬  (ভিজিটর : )

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। 

বৃহস্পতিবার (১৪ মে) মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়।
 
ড. শামীম বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এসএআরডি) অধ্যাপক এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 
ড. শামীম ১৯৭৬ সালের ১৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মনিমুল হক এবং মা মোছা. সামসুন্নাহার বেগম। স্ত্রী মোছা. শারমিন ফেরদৌস এবং একমাত্র সন্তান সাদাত শাহরিয়ার।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদে সাত দিনের ছুটির প্রজ্ঞাপন
ঈদে সাত দিনের ছুটির প্রজ্ঞাপন
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সৌদিতে পৌঁছেছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg