ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২০:৪৭
চলমান বার্তা:
নড়াইলে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ও পুরস্কার বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২০:০৮  (ভিজিটর : )

নড়াইল জেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং অর্জিত সাফল্যের পর্যালোচনার লক্ষ্যে জেলা পর্যায়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অবদান রাখা ইউনিয়ন পরিষদ ও ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।

নড়াইলের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় জেলার ৩৯টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গত ছয় মাসের মামলার তথ্য এবং গ্রাম আদালতের সামগ্রিক অগ্রগতি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ডিস্ট্রিক্ট ম্যানেজার জেনারুল ইসলাম। সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অর্ধ-বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে গ্রাম আদালত পরিচালনায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে তিনজন হিসাব সহকারী ও তিনটি ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত হিসাব সহকারীরা হলেন- আজিজুর রহমান, সুকান্ত বিশ্বাস এবং কৃষ্ণ স্বর্ণকার।

পুরস্কারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদগুলো হলো- হবখালী ইউনিয়ন পরিষদ, লোহাগড়া ইউনিয়ন পরিষদ এবং সালামাবাদ ইউনিয়ন পরিষদ।

পুরস্কার বিতরণী ও সমন্বয় সভায় নড়াইল জেলার তিনটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) উপজেলা সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে অল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা পালন করছে। এই ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদে সাত দিনের ছুটির প্রজ্ঞাপন
ঈদে সাত দিনের ছুটির প্রজ্ঞাপন
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সৌদিতে পৌঁছেছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg