ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১৭:৩৮
চলমান বার্তা:
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১৪:০২ আপডেট: ১৪.০৫.২০২৬ ১৪:০৪  (ভিজিটর : )

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) থেকে অনলাইনে এ সংক্রান্ত আবেদন শুরু হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা আজ ১৪ মে সকাল ৯টা থেকে আগামী ১৪ জুন রাত ১১:৫৯টা পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীরা নির্ধারিত লিংকে https://www.eservice.pmeat.gov.bd/admission আবেদন করতে পারবে।

ভর্তি সহায়তা নির্দেশিকা অনুযায়ী, শিক্ষার্থীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এরমধ্যে মেধাগত যোগ্যতা হিসেবে শিক্ষার্থীকে পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৩.৫০ অর্জন করতে হবে। পিতা/মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকা বা তার কম হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীর জন্মনিবন্ধন, পিতা ও মাতার এনআইডি কপি, ছবি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আপলোড করতে হবে। এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ আবশ্যিকভাবে আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হতদরিদ্র পরিবারের সন্তানদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। পুরো কার্যক্রমটি অনলাইন ভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি ডাকযোগে বা সরাসরি পাঠানোর প্রয়োজন নেই।

ভর্তি সহায়তা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকাল ৪টা) হেল্পলাইন নম্বরগুলোতে (০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬) যোগাযোগ করা যাবে। সূত্র: বাসস

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সৌদিতে পৌঁছেছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg