জনতা ব্যাংক পিএলসি-এর ৮৮৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালনা পর্ষদের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মোঃ আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আহসান কবীর, মোঃ কাউসার আলম ও অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মোঃ ফয়েজ আলম উপস্থিত ছিলেন।
সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের বিভিন্ন কার্যক্রম ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
দেশবার্তা/আরএইচ