ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৮:৪৩
চলমান বার্তা:
হাম প্রতিরোধ ও সচেতনতায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির সেমিনার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৭:৩৮  (ভিজিটর : )

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার (১২ মে) রাজধানীর নয়াপল্টনে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য ও ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক মো. আব্দুস সালাম এবং মো. এস এম আব্দুল হামিদ।

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ এ এম কামার উদ্দিন মোযাক্কিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইবিএফ-এর এজিএম কবীর উদ্দিন। 

এ ছাড়া ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, মিরপুর, মুগদা এবং ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার মিরপুরের সুপারিনটেনডেন্টরা সেমিনারে অংশ নেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আহমদ মোরতুজা চৌধুরী। তিনি হাম রোগের বিভিন্ন লক্ষণ, চিকিৎসা পদ্ধতি, সম্ভাব্য শারীরিক জটিলতা ও প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদানের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন তিনি।

বক্তারা বলেন, হাম একটি সংক্রামক রোগ হলেও সঠিক সচেতনতা এবং সময়মতো টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। 

সাধারণ মানুষের মাঝে এই সচেতনতা ছড়িয়ে দিতেই এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg