ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ২০:০৫
চলমান বার্তা:
ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মজিবুর রহমান মঞ্জুর উদ্বেগ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৮:৪৩  (ভিজিটর : )

ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

বুধবার (১৩ মে) এক বিবৃতিতে মঞ্জু ফেনীর পরিস্থিতির অবনতির কথা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান বলেন,‘ফেনীতে আশঙ্কাজনকভাবে খুন ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। ফেনীর মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত। 

তিনি বলেন, বৃহস্পতিবার (৭ মে)  ফুলগাজীর সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, পাশাপাশি শনিবার (৯মে) দাগনভূঁইয়ার রাজাপুর ইউনিয়নে মাদকাসক্ত ছেলের আঘাতে মা নিহত, বাবা ও বোন গুরুতর আহত হওয়ার মত ঘটনা ঘটে। একই দিন পরশুরাম উপজেলার খন্দকিয়া গ্রামের মুহুরীর চর এলাকা থেকে মহন্ত কুমার দাস নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিবৃতিতে আরো বলা হয় সোমবার  (১১মে) দাগনভূঞা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমানুল্লাহপুরের দাসপাড়া এলাকা থেকে মোহাম্মদ হাসান নামে ১৮ মাস বয়সী এক নিখোঁজ শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ, গতকাল ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পশ্চিম জের কাছাড় এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিদিন খবরের কাগজে এ রকম হত্যাকাণ্ড ও অস্বাভাবিক মৃত্যুর খবর আমাদের উদ্বিগ্ন করে তুলছে।’ 

হত‍্যাকান্ডের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের যথাযথ ক্ষতিপূরণ ও আইনী সহায়তা প্রদানে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পাশাপাশি ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য সংশ্লিষ্টদের অবহেলা বা গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার জন‍্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg