ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৫:২১
চলমান বার্তা:
সিলেটে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ
সিলেট অফিস
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৯:১১  (ভিজিটর : )

সিলেট সীমান্ত থেকে বিপুল পরিমাণ চোরাচালানপণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল বুধবার অভিযান চালিয়ে এ চালানগুলো জব্দ করে। তবে এসব চোরাচালানের সাঞে জড়িত কারা তা সনাক্ত করা যায়নি। ধরাও পড়েনি কেউ। 

বিজিবি জানায়, সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, সানগ্লাস, স্কিনবাইট ক্রিম, চিংড়ি রেনু, মেহেদী, চিনি, বাসমতি চাল জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও রসুন আটক করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ৮৪ লক্ষ ৭ হাজার ৫৬০ টাকা। 

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচাররোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। 

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg