ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৬:২৪
চলমান বার্তা:
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৬:৪৬ আপডেট: ১৫.০৫.২০২৬ ১৫:৪৯  (ভিজিটর : )
ছবি: ইউএনবি

ছবি: ইউএনবি

দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬১৫টি শিশু।

বুধবার (১৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৩৬৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৬৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৪৩২টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১২৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪৮৯। এই সময়ে ১ হাজার ১৭৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫৫টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭ হাজার ১৫০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩৮ হাজার ৫৪ রোগী, যাদের মধ্যে ৩৩ হাজার ৮৪২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg