ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৮:৪৩
চলমান বার্তা:
ফুসফুস জটিলতায় কারিনার লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে শঙ্কা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৭:৩১  (ভিজিটর : )
ছবি: ফেসবুক থেকে

ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তাঁর দুই ভাই। লিভার ফেইলিউর হয়ে গুরুতর অসুস্থ কারিনাকে বর্তমানে ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সেখানে তাঁর দুই ভাই মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁদের মধ্যে একজন বোনকে লিভার দান করবেন।

গত সোমবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

কায়সার হামিদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সে কারিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে গেছেন তাঁর মা লোপা কায়সার। আর বোনের সম্ভাব্য লিভার দাতা হিসেবে সঙ্গে রয়েছেন দুই ভাই মোস্তফা ও সাদাত। বর্তমানে চেন্নাইয়ের হাসপাতালে কারিনার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, ‘সবাই দোয়া করবেন, গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়েকে দেশের বাইরে নেওয়া হয়েছে। আমি আপাতত দেশে রয়েছি কিছু জরুরি কাজ গুছিয়ে নিতে এবং চিকিৎসার বিশাল ব্যয়ভার মেটানোর জন্য অর্থের জোগাড় করতে। তবে পরিবারের বাকিরা কারিনার পাশেই আছে।’

এদিকে গণমাধ্যমকে তিনি জানান, চেন্নাইয়ে চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা আগে ফুসফুসের সমস্যাটি সামাল দেওয়ার চেষ্টা করছেন, এরপর লিভারের অস্ত্রোপচার করা হবে। বর্তমানে কারিনার রক্তচাপ নিয়ন্ত্রণে আছে এবং হৃৎপিণ্ড ও কিডনিসহ বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলো স্বাভাবিক রয়েছে।

কায়সার হামিদ আরও জানান, দেশে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। বর্তমানে ধাপে ধাপে তাঁর শারীরিক অবস্থার উন্নতির চেষ্টা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ফুসফুসে জমে থাকা পানি পরিষ্কার করা হচ্ছে।

কারিনার মা লোপা কায়সার জানান, কারিনার লিভারে ভাইরাস সংক্রমণও রয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, আগে কারিনাকে শারীরিকভাবে স্থিতিশীল করতে হবে। বর্তমান অবস্থায় লিভার ট্রান্সপ্লান্ট বা বড় ধরনের অস্ত্রোপচারের ধকল নেওয়ার মতো শারীরিক সক্ষমতা তাঁর নেই।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন কারিনা। শুরুতে সাধারণ সমস্যা মনে হলেও পরে পরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। কারিনার আগে থেকেই ‘ফ্যাটি লিভার’-এর সমস্যা ছিল। সংক্রমণের ফলে পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করে এবং গত শুক্রবার তাঁর লিভার ফেইলিউর হয়। জীবন বাঁচাতে তখন তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg