ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৮:৪৩
চলমান বার্তা:
হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৭:৩৬  (ভিজিটর : )

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে পর্দার সেই চেনা ‘চুলবুলি’ নায়িকাকে দেখে যেন কিছুটা থমকে গেছেন তাঁর অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন—এ কি সত্যিই সেই আনুশকা? নাকি সময়ের আবর্তে বদলে গেছেন বিরাট-পত্নী?

বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে এখন লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাঁদের। স্বামী আর সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে, রূপালি জগৎ থেকে প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিলেন তিনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ ছবির পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। এমনকি বিজ্ঞাপনী ঝলকেও ছিলেন অনুপস্থিত।

সম্প্রতি একটি বিজ্ঞাপনী ছবির মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছেন আনুশকা। সেই ভিডিওতে সবুজ রঙের একটি পোশাকে, ছিমছাম সাজ আর হালকা গয়নায় দেখা গেছে তাঁকে। তবে নায়িকাকে নতুনভাবে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘আনুশকার মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে।’ আবার অনেকের দাবি, তাঁর চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনাই দায়। এমনকি তাঁর প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়ে পুরোনো বিতর্কও নতুন করে মাথাচাড়া দিয়েছে নেটিজেনদের একাংশের মাঝে।

তবে বিতর্কের পাশেই দাঁড়িয়েছেন একদল ভক্ত। তাঁদের মতে, দুই সন্তানের জননী হওয়ার পর চেহারায় পরিবর্তন আসা স্বাভাবিক। দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই তাঁদের কাছে বড় প্রাপ্তি। সব মিলিয়ে আনুশকার এই রাজকীয় প্রত্যাবর্তন যেমন স্বস্তি দিচ্ছে ভক্তদের, তেমনি তাঁর চেহারা নিয়ে তৈরি হয়েছে নতুন এক আলোচনার ঝড়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg