ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৭:৪০
চলমান বার্তা:
৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১৪:০২ আপডেট: ১৩.০৫.২০২৬ ১৭:১৮  (ভিজিটর : )

দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। 

বুধবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের কথা জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সিনোভ্যাকের তৈরি এই পোলিও টিকার চালান এরই মধ্যে ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) সংরক্ষণাগারে পৌঁছে দেওয়া হয়েছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী দ্রুতই দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই ভ্যাকসিন সরবরাহ করা হবে। 

উল্লেখ্য, সিনোভ্যাকের এই ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিনটি ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে প্রি-কোয়ালিফিকেশন যোগ্যতা অর্জন করেছে এবং বিশ্বজুড়ে পোলিও নির্মূল প্রচেষ্টায় ব্যবহৃত হচ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চীনের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অর্থনৈতিক বন্ধু হিসেবে চীন যে সবসময় বাংলাদেশের পাশে থাকে, এই অনুদান তারই আরও একটি বড় প্রমাণ।

পোলিও ও ডেঙ্গুসহ বর্তমান জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকার পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও এখন ডেঙ্গু ও পোলিওসহ বেশ কিছু রোগ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। তবে সরকার এসব মোকাবিলায় প্রস্তুত। তিনি আশ্বস্ত করেন যে পোলিও ও যক্ষ্মাসহ প্রয়োজনীয় টিকার কোনো ঘাটতি দেশে নেই এবং নিয়মিত টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে।

মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় সব শিশু হামের টিকার আওতায় এসেছে এবং বাকিদেরও দ্রুত টিকা দেওয়া হবে। এছাড়া শীঘ্রই ‘ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন’ শুরু হতে যাচ্ছে। 

ডেঙ্গু মোকাবিলায় ফিল্ড হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে এগুলোর সংখ্যা আরও বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডাইরেক্টর লী নিং বলেন, বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পেরে সিনোভ্যাক গর্বিত। সিনোভ্যাকের তৈরি বিশ্বমানের এই ভ্যাকসিন বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে এবং দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি হোআং মৌচং, সিনোভ্যাকের হেড অব ইন্টারন্যাশনাল রেগুলেটরি ওয়াং পোং এবং স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg