কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ) হাসপাতালের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৬ সদস্য বিশিষ্ট এ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন স্থানীয় সাংসদ আতিকুল আলম শাওন এবং সদস্য সচিব হয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুর রহমান।
অন্যান্য সদস্যরা হলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক, চান্দিনা থানা অফিসার ইন চার্জ আতিকুর রহমান, ইউসিসিএ সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি মোঃ মফিজুল ইসলাম ভুইয়া, আইকিউএসি অতিরিক্ত পরিচালক ডাঃ ডিএমএমএফ ওসমানী, উপজেলা সমাজসেবা অফিসার নাছিমা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ দেলওয়ার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ কামরুন নাহার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল লিমন, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, নূরে আলম, ব্র্যাক এজিও প্রতিনিধি তোয়াদা আহসান সাফিন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুর রহমান কমিটির সভাপতি ও সাংসদ আতিকুল আলম শাওনকে হাসপাতালের নানা সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন। বিশেষ করে ঔষধ, ডাক্তার, নাইট গার্ড চাহিদা মোতাবেক সংকট রয়েছে জানান। প্রতিউত্তরে সাংসদ জনগণের সেবাকে প্রাধান্য দিয়ে অচিরেই এর সমাধান করবেন বলে আশ্বাস দেন।
প্রতিনিধি/আরএইচ