ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫
চলমান বার্তা:
শাকিরা-বার্না বয়ের জুটিতে নতুন উন্মাদনা
মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১৯:১২  (ভিজিটর : )

আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল থিম সং বা মূল গান হিসেবে ‘দাই দাই’ গানটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়।

আজ শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে ফিফা এই ঘোষণা দেয়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি গানটিকে ‘মিউজিকের মাধ্যমে ফুটবল, সংস্কৃতি এবং বৈশ্বিক ঐক্যের এক অনন্য উদযাপন’ হিসেবে অভিহিত করেছে।

এই গানটির হাত ধরে এক দশকেরও বেশি সময় পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে রাজকীয় প্রত্যাবর্তন ঘটল শাকিরার। এর আগে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তাঁর গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, যা এখনো বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ও অবিস্মরণীয় গান হিসেবে বিবেচিত হয়।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা ‘দাই দাই’ গানটিতে মূলত আফ্রোবিটস, ড্যান্স-পপ, রেগেতন এবং ওয়ার্ল্ড বিটসের এক চমৎকার সংমিশ্রণ ঘটানো হয়েছে, যা শ্রোতাদের মাঝে একটি প্রাণবন্ত ও উদ্দীপনামূলক আবহ তৈরি করবে। প্রায় চার মিনিটের এই গানটিতে ফুটবলার এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবল ভক্তদের জন্য গভীর প্রেরণামূলক বার্তা রয়েছে।

ফিফা নিশ্চিত করেছে, গানটি ইতোমধ্যে বিশ্বের প্রধান প্রধান মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া একটি দারুণ মানবিক উদ্যোগের কথাও জানিয়েছে সংস্থাটি। এই গানের রয়্যালটি থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দান করা হবে, যা বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা খাতে সহায়তা করে থাকে।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। আর এই মেগা আসর শুরুর আগেই ‘দাই দাই’ গানের তালে মেতে উঠতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg