ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৬:২৮
চলমান বার্তা:
মহাদেবপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১৫:০৫  (ভিজিটর : )

নওগাঁর মহাদেবপুরে মাঠের বোরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। শনিবার সকালে নওগাঁ-৩ আসনের এই এমপি মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামের একটি মাঠে কৃষকদের সঙ্গে ধান কেটে ঘরে তুলে দেওয়ায় এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, এমপি ফজলে হুদা বাবুল চেরাগপুর ইউনিয়নের একটি গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ি থেকে নেমে পড়েন। পরে মাঠে বোরো ধান কাটায় নিয়োজিত কৃষকদের সঙ্গে তিনিও ধান কাটতে শুরু করেন। এমপিকে নিজ হাতে কাস্তে ধরে ধান কাটতে দেখে মাঠে কাজ করা কৃষক-কৃষাণীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

এমপির ধান কাটায় অংশ নেওয়া দেখে তার সঙ্গে থাকা কয়েকজন রাজনৈতিক সহকর্মীও কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে এগিয়ে আসেন।

স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম বলেন, “চলতি বোরো মৌসুমে কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহাদেবপুর-বদলগাছী নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।”

আরেক কৃষক আলমগীর হোসেন বলেন, “চলতি মৌসুমে বোরো ধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট এবং অতিরিক্ত মজুরির কারণে কৃষকরা যখন দিশেহারা, ঠিক তখনই এমপি মাঠে নেমে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদেরও কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।”

এ সময় এমপি ধানখেতের আইলে বসে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনার বিষয় মনোযোগ দিয়ে শোনেন।

স্থানীয় কৃষকরা জানান, একজন সংসদ সদস্য হয়ে মাঠে নেমে কৃষকের সঙ্গে কাজ করা সত্যিই বিরল ও প্রশংসনীয়। এতে কৃষকদের মধ্যে নতুন করে উৎসাহ ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তারা মনে করছেন, তাদের পাশে একজন সত্যিকারের অভিভাবক রয়েছেন।

এদিকে মাঠে এমপির ধান কাটার খবর পেয়ে চেরাগপুরসহ আশপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে ভিড় করেন।

এ বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘবে সবসময় আমি পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg