ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৭ মে ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
অর্থনীতি ঘুরে দাঁড়াতে লাগবে ২ বছর: চট্টগ্রামে অর্থমন্ত্রী
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১৮:০০ আপডেট: ১৬.০৫.২০২৬ ১৯:১৩  (ভিজিটর : )

দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে এবং এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে প্রায় দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৬ মে) দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ-এর আগ্রাবাদ ক্যাম্পাসে ১৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, জ্বালানি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে বিগত সরকারগুলো। এসব দায় পরিশোধ করতে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, দেশের অর্থনীতি এখন ঋণাত্মক অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে। বাজেটের প্রায় ৪০ হাজার কোটি টাকা তেল ও গ্যাস খাতে ব্যয় হয়ে গেছে। তবে এর মধ্যেও চলতি বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে, যাতে হতদরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেতে পারে।

মন্ত্রী বলেন, যারা হতদরিদ্র, যাদের চিকিৎসা করাতে অসুবিধা হচ্ছে, তাদের চিকিৎসার জন্য আমরা প্রাইভেট হসপিটালের সঙ্গে অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি। যেহেতু সরকারি হাসপাতালগুলোতে সীমাবদ্ধতা আছে, সেজন্য আমরা প্রাইভেট হসপিটালগুলোর সঙ্গে কথা বলছি। আমরা তাদের কাছে পেশেন্ট পাঠাবো। তারা চিকিৎসা করবে। বিলটা সরকার দিয়ে দেবে। সুতরাং যারা হতদরিদ্র তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে এবারের বাজেটে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। কারণ সরকার স্বাস্থ্যসেবাকে নাগরিক অধিকার হিসেবে নিশ্চিত করতে চায়।

অনুষ্ঠান শেষে মন্ত্রী নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী
কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী
কারিনার মরদেহ দেশে আসার বিষয়ে যা জানা গেল
কারিনার মরদেহ দেশে আসার বিষয়ে যা জানা গেল
উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে
উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg