ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১৪:৪৫  (ভিজিটর : )

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন-আইডিএ এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ব্যানারে পাবনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ডা. নাসিরের ওপর হামলার বিচার এবং চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, একজন রোগীকে বাঁচাতে একজন চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেন। তারপর কর্মস্থলে চিকিৎসকরা আজকে সবচেয়ে অনিরাপদ।

ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, গাইনী চিকিৎসক ডা. শামীমা খাতুন পলি, আইডিএ'র পাবনা জেলা শাখার সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুল শুভ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. সিরাজুল আলম রাকিব, ডা. শামসুল আলম মালিথা, ডা. হাসানুজ্জামান টুটুল, ডা. ফাহমিদুল হাসান নুরসহ অনেকে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg