ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৯ মে ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬, ২০:২২
চলমান বার্তা:
সময় ফুরিয়ে আসছে, ইরানকে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১৪:০৫ আপডেট: ১৮.০৫.২০২৬ ১৭:০৯  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

ইরান এখনো চুক্তিতে সম্মত না হওয়ায় এবং শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় তেহরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সময় ফুরিয়ে আসছে’।

ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তাদের বরং দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। নইলে তাদের আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই মূল্যবান।

এদিকে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধ বন্ধে তেহরানের সবশেষ প্রস্তাবের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট ছাড় দিতে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটনের আপোসের মনোভাবের অভাব ‘আলোচনায় অচলাবস্থা’ তৈরি করবে।

এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, চুক্তিতে ইরান রাজি না হলে একটি ‘সমগ্র সভ্যতা’ ধ্বংস হয়ে যাবে। ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন।

তার এই বার্তায় সেই হুমকিরই প্রতিধ্বনি পাওয়া গেছে।

‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তেহরানের দাবিগুলোকে প্রত্যাখ্যান করার পর প্রেসিডেন্ট ট্রাম্প এই সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন, যুদ্ধবিরতি ‘মারাত্মক লাইফ সাপোর্টে’ রয়েছে।

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেছেন, তাদের দাবিগুলো দায়িত্বশীল এবং উদার ছিল। সূত্র: বিবিসি

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ব্যাংকে ছুটি ৭ দিন, সীমিত পরিসরে খোলা ২৫ ও ২৬ মে
ব্যাংকে ছুটি ৭ দিন, সীমিত পরিসরে খোলা ২৫ ও ২৬ মে
কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে
কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে
১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে
১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg