ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৮ মে ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ২:১০
চলমান বার্তা:
নাটোরে পর্নোগ্রাফি মামলায় মাওলানা মিরাজ আহমেদ গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১৫:০২  (ভিজিটর : )

নাটোরের সিংড়া উপজেলায় পর্নোগ্রাফি মামলায় মাওলানা মিরাজ আহমেদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৮ মে) সকালে উপজেলার গাড়াবাড়ি গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত একই গ্রামের সুলতানের ছেলে। সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও করার অভিযোগ রয়েছে মাওলানা মিরাজ আহমেদের বিরুদ্ধে। মিরাজের বিরুদ্ধে গোপনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী মিরাজ আহমেদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে থানায় অভিযোগও দায়ের করেন। ওই মামলার জেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি রফিকুল ইসলাম আরো জানান, অভিযান চালিয়ে গ্রেফতারের পর অভিযুক্তের মোবাইল ফোনে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগড়ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়ে বাবা-মার কবর জেয়ারত করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়ে বাবা-মার কবর জেয়ারত করবেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg