ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৮ মে ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ২:১০
চলমান বার্তা:
লক্ষ্মীপুরে দুই প্রাইভেট হাসপাতালে অভিযান: অর্ধলক্ষ টাকা জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১৯:৪০  (ভিজিটর : )

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দুইটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখস্থ সেবা হাসপাতাল প্রাইভেট এবং নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং লাইসেন্স নবায়ন না থাকাসহ প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও সার্টিফিকেটধারী টেকনিশিয়ান স্বল্পতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। 

অভিযানে সেবা হাসপাতাল প্রাইভেটকে ২০ হাজার এবং নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারেকে ৩০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

এ সময় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মামুনুর রশিদ পলাশসহ রায়পুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিগার সুলতানা বলেন, হাসপাতাল দু’টির কোনোটিরই লাইসেন্স হালনাগাদ নেই এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্রও নেই। এসব কারণে ভোক্তা অধিকার আইনে হাসপাতাল ২টিকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। 

তিনি আরো বলেন, জনগণের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার ক্ষেত্রে সরকার আপোষহীন, তাই জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়ে বাবা-মার কবর জেয়ারত করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়ে বাবা-মার কবর জেয়ারত করবেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg