ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১৫:৪৯ আপডেট: ২২.০৫.২০২৬ ১৯:৩৫  (ভিজিটর : )

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার শহরের পুরাতন ডিসি কোর্ট (কালেক্টর) জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই এই অতর্কিত হামলা চালিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী মসজিদ থেকে বের হলে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিয়ে একটি পক্ষ বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে।

হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতারা ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়েছেন। তাঁরা এই ঘটনার আইনগত ব্যবস্থা ও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

হামলার বিষয়ে বিস্তারিত জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন ভুক্তভোগী নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি লেখেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে।

তিনি আরও অভিযোগ করেন, প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, হামলাকারীরা এ সময় তাঁদের সঙ্গে থাকা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। বর্তমানে তাঁরা থানায় অবস্থান করছেন উল্লেখ করে তিনি লেখেন, আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল ও বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দলটিতে (এনসিপিতে) যোগদান উপলক্ষে আজ ঝিনাইদহ সফরে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। জুমার নামাজের ঠিক আগে তিনি ঝিনাইদহ শহরে পৌঁছান এবং জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষ করে বের হওয়ার পরপরই তিনি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি লেখেন, কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে!

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg