ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৩:১৭ আপডেট: ২৩.০৫.২০২৬ ১৭:৫৪  (ভিজিটর : )

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ এবং এর সহকারীকে (হেলপার) আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানিগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ঘোড়াঘাট উপজেলার আফসারাবাদ কলোনি এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়া (২০), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৫) ও নূরপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আলামিন (১৫)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে করে তিন আরোহী যাচ্ছিলেন। রানিগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেলটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ওঠার পরপরই দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ এবং ট্রাকের সহকারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg