ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিতকরনে কুড়িগ্রামে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১৪:৩৬ আপডেট: ২৪.০৫.২০২৬ ১৫:১২  (ভিজিটর : )

নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এবং সকল মামলার দ্রুত নিষ্পত্তি ও সুষ্ঠু বিচার নিশ্চিতকরনে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) বেলা ১১টায় অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (AFAD) এর আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, এএফএডি কুড়িগ্রাম এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমন্বয়কারী রেশমা সুলতানা, প্রজেক্ট ম্যানেজার ফারজানা ফৌজিয়া, কার্তিক চন্দ্র সেন, কাজল কুমার রায় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণের ঘটনায় আমরা অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। আমরা কন্যা সন্তানদের নিয়ে অত্যন্ত লজ্জাজনক অবস্থায় ভীতিকর পরিস্থিতিতে রয়েছি। রামিশা আপনার আমার আমাদের সবার সন্তান। রামিশার ধর্ষণকারীর দৃষ্টিান্তমুলক শাস্তি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন আইন রয়েছে। নারী ও শিশুর জন্য আলাদা ট্রাইবুনাল থাকা সত্বেও ধর্ষণকারীরা পার পেয়ে যাচ্ছে। দিনে দিনে ধর্ষণের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। 

তাই অতি দ্রুত রামিশাসহ সকল ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিতকরন সহ আইনের শাসন প্রতিষ্ঠা করতে জোর দাবী জানান বক্তারা।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg