ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২ জুন ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:৪২
চলমান বার্তা:
চট্টগ্রামের রাজপথে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অভিযানে পুলিশ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১৮:২৫  (ভিজিটর : )

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সকালে সংগঠনের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলটি করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জিইসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল-‘এমইএস কলেজ ছাত্রলীগ’। মিছিলটি দুই নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। মিছিলের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

এদিকে আজ সকাল আটটার দিকে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায়ও মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই মিছিলের এক মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু
রাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই হবে ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত
রাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই হবে ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg