ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২ জুন ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:৫৭
চলমান বার্তা:
রাতে অনলাইনে পর্ষদ সভার সিদ্ধান্ত
অবশেষে ইসলামী ব্যাংকের এমডির পদত্যাগপত্র গৃহীত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:২৯ আপডেট: ০২.০৬.২০২৬ ২:০১  (ভিজিটর : )
ছবি: ঢাকা পোস্ট থেকে নেয়া

ছবি: ঢাকা পোস্ট থেকে নেয়া


সারাদিন  গ্রাহকদের বিক্ষোভ, পুলিশ-গ্রাহক সংঘর্ষ ও নাটকীয় ঘটনাপ্রবাহের পর অবশেষে সোমবার (১ জুন) রাতে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভা। সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে। সোমবার রাত ৯টায় অনলাইনে শুরু হওয়া পর্ষদ সভা প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। এতে পরিচালনা পর্ষদের সব সদস্য অংশ নেন। সূত্র : ঢাকা পোস্ট 
ইসলামী ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, নিয়মিত পর্ষদ সভার মতোই পূর্বনির্ধারিত এজেন্ডা অনুযায়ী আলোচনা হয়েছে। সভায় ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
পাশাপাশি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের যোগদান উপলক্ষে সোমবার বেলা আড়াইটায় ইসলামী ব্যাংক টাওয়ারে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকাল থেকেই ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাজার হাজার গ্রাহক ও শেয়ারহোল্ডার অবস্থান নেওয়ায় সশরীরে সভা আয়োজন সম্ভব হয়নি।
পরিস্থিতি বিবেচনায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের পর বাংলাদেশ ব্যাংক অনলাইনে সভা আয়োজনের অনুমতি দেয়। কিন্তু আন্দোলনকারীরা ভার্চ্যুয়াল সভার বিরুদ্ধেও অবস্থান নেন। তারা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের সামনেও বিক্ষোভ করেন। ফলে নির্ধারিত সময়ে কোনোভাবেই পর্ষদ সভা আয়োজন করা সম্ভব হয়নি।
দিনভর রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ার ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সকালে ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
অবশেষে ইসলামী ব্যাংকের এমডির পদত্যাগপত্র গৃহীত
 অবশেষে ইসলামী ব্যাংকের এমডির পদত্যাগপত্র গৃহীত
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু
রাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই হবে ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত
রাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই হবে ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg