ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১ জুন ২০২৬ | ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৩১ মে, ২০২৬, ২৩:২০
চলমান বার্তা:
পেট্রোল অকটেন কেরোসিনের দাম ৫ টাকা বাড়ল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ২৩:২০  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। ১ জুন সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।
রোববার (৩১ মে) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হলো। 
এর আগে গত ৩০ এপ্রিলে মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা ও কেরোসিনের দাম ১৩০ টাকা ছিল।
এছাড়া, গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। সাধারণত প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।
দেশবার্তা/এসবি

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
আদ-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা
আদ-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা
নেত্রকোনায় বাসের চাপায় মা ও দুই মেয়ে নিহত
নেত্রকোনায় বাসের চাপায় মা ও দুই মেয়ে নিহত
চট্টগ্রামের ছলিমপুরে কারাগার নির্মাণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের ছলিমপুরে কারাগার নির্মাণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg