ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১৬:১৭
চলমান বার্তা:
শিবচরে ৬ প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১৮:২৪  (ভিজিটর : )

মাদারীপুর জেলার শিবচরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচর উপজেলার বিভিন্ন বাজার ও শিবচর পৌর মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা এবং নিষিদ্ধ কসমেটিকস বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, শিবচর পৌর মার্কেটের বিভিন্ন কসমেটিকস দোকানে অভিযান চালিয়ে নকল ও নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অনেক দোকান মালিক তাদের দোকান বন্ধ করে গা ঢাকা দেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, 'ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস বিক্রি, অধিক মূল্যে সিগারেট বিক্রি, নিষিদ্ধ কসমেটিকস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

অভিযান চলাকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং শিবচর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ইসলামী ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল চায় গ্রাহক ফোরাম
ইসলামী ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল চায় গ্রাহক ফোরাম
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয়: এফবিসিসিআই
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয়: এফবিসিসিআই
নিখোঁজ শিবির নেতা জিসান গ্রেপ্তার, পুলিশ বলছে স্বেচ্ছায় আত্মগোপন
নিখোঁজ শিবির নেতা জিসান গ্রেপ্তার, পুলিশ বলছে স্বেচ্ছায় আত্মগোপন
টানা চার দফা কমার পর বাড়লো সোনার দাম
টানা চার দফা কমার পর বাড়লো সোনার দাম
জন্ম ও বিয়ের হার কমে জাপানে জনসংখ্যা সংকট তীব্রতর
জন্ম ও বিয়ের হার কমে জাপানে জনসংখ্যা সংকট তীব্রতর
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg