ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১০ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬, ২১:১৭
চলমান বার্তা:
চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১৯:৫৯  (ভিজিটর : )

চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

বুধবার চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং চীনের উপতথ্যমন্ত্রীসহ বৈশ্বিক গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। 

এবারের সিএমজি সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শহর হিসেবে পরিচিত চংচিং-এ এবারের বিশেষ এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা অত্যন্ত প্রয়োজন। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ক্ষেত্রে ভুয়া তথ্য এবং বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তথ্যমন্ত্রী বাংলাদেশ ও চীনের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলন সূত্রে জানা গেছে, এবারের আয়োজনে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং বৈশ্বিক গণমাধ্যমের প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করছেন। সম্মেলনে গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক বিভিন্ন আধুনিক উদ্যোগ ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। 

এই আয়োজনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg