ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৪ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২১:১৬
চলমান বার্তা:
নওগাঁয় একুশে পরিষদের ফল উৎসব
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১৫:০৮  (ভিজিটর : )

মধুমাসের বৈচিত্র্যময় ফল এবং লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব। এতে শহরের নানা বয়সী মানুষ অংশ নেন।

শুক্রবার (১২ জুন) বিকেলে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার চত্বরে এ উৎসবের আয়োজন করে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ’।

ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা ও জামরুলের পাশাপাশি স্থান পেয়েছে লটকন, কামরাঙা, আতা, শরিফা, ডেউয়া, করমচা, কদবেল, বেল, সফেদা, আমড়া, বাতাবি লেবু, গাব, তাল ও বেতফলের মতো বিভিন্ন প্রজাতির দেশীয় ফল। মৃৎশিল্পের থালা, পাত্র ও বিভিন্ন সাজসজ্জার উপকরণ ব্যবহার করে ফলগুলো নান্দনিকভাবে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে একুশে পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক, লোকজ ও আধুনিক সংগীত পরিবেশন করা হয়। নওগাঁর ঐতিহ্যবাহী গীত-মঞ্জরির পরিবেশনার পাশাপাশি সবাই মিলে ফল আস্বাদনের মধ্য দিয়ে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

সংগঠনটির সভাপতি ডিএম আব্দুল বারী জানান, দেশীয় সংস্কৃতি, প্রকৃতি ও ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে একুশে পরিষদ সারা বছর বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। একসঙ্গে নানা ধরনের দেশীয় ফলের স্বাদ গ্রহণের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে পুষ্টিগুণে সমৃদ্ধ এসব ফলের পরিচিতি তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কেন অপহরণের নাটক সাজালেন শিবির নেতা জিসান, জানালো পুলিশ
কেন অপহরণের নাটক সাজালেন শিবির নেতা জিসান, জানালো পুলিশ
প্রধানমন্ত্রীর ভুল-ভাল কথায় বাংলাদেশ লজ্জিত হবে: জামায়াত আমির
প্রধানমন্ত্রীর ভুল-ভাল কথায় বাংলাদেশ লজ্জিত হবে: জামায়াত আমির
ট্রিলিয়ন ডলারে চাঁদে ২০০ বার যাতায়াতসহ আর কী কী সম্ভব
ট্রিলিয়ন ডলারে চাঁদে ২০০ বার যাতায়াতসহ আর কী কী সম্ভব
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg