ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৪ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২১:১৬
চলমান বার্তা:
কার হাত ধরে প্রভার নতুন ইঙ্গিত?
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১৮:০৩  (ভিজিটর : )

অভিনয়ে অনেক দিন ধরেই নিয়মিত নন সাদিয়া জাহান প্রভা। তবু দর্শকমনে তাকে ঘিরে আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত প্রায়ই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। আর তা নিয়েই মেতে থাকেন অনুসারীরা।

কিছুদিন ধরে প্রভার সোশ্যাল অ্যাকাউন্টের পোস্টগুলো দেখে অনেকেই বলাবলি করছেন, নতুন করে প্রেমে পড়েছেন এই অভিনেত্রী। প্রেমিকের সঙ্গেই নাকি ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। যদিও প্রভা বিষয়টি নিয়ে এখনো সরাসরি মুখ খোলেননি। তবে তার ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো নিয়ে নেটদুনিয়ায় চর্চা বেড়েই চলেছে।

কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তার হাতে ছিল লাল রঙের একটি বেলুন, যাতে লেখা ‘আই লাভ ইউ’। সেই ছবি নিয়ে বেশ কানাঘুষা চলছিল। এর মধ্যেই সম্পর্কের গুঞ্জন আবারও উসকে দিলেন তিনি। এবার দিলেন আরও স্পষ্ট ইঙ্গিত; যা দেখে নেটিজেনদের ধারণা- এটি যেন আগের পোস্টের বিপরীতে তার জবাব।

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে।

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে।


গতকাল শুক্রবার রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন প্রভা। ছবিতে দেখা যায়, সাদা পোশাকে কোনো একটি রেস্তোরাঁয় বসে আছেন তিনি। একটি হাত টেবিলে রেখে অন্য হাতটি বাড়িয়ে দিয়েছেন ক্যামেরার দিকে। আর সেই হাতের ওপর রাখা আরেকটি হাত। ঘড়ি পরিহিত ওই হাতটি কোনো পুরুষের বলেই মনে করছেন নেটিজেনরা।

ছবির ক্যাপশনে গুঞ্জনের আগুনে যেন আরও ঘি ঢাললেন অভিনেত্রী। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আই লাভ ইউ টু’।

ওই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝড় ওঠে। একপর্যায়ে পোস্টটি মুছে (ডিলিট) দেন প্রভা। প্রেমের গুঞ্জনটিকে একটু আড়াল করতেই হয়তো তার এই চেষ্টা। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে- মুহূর্তের মধ্যেই ভক্তরা তার ওই পোস্টের স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন প্রভা। পরে নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশি চর্চায় ছিলেন তিনি। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন প্রভা। তবে কিছুদিন পরই সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০১৪ সালে মাহমুদ শান্ত নামের এক করপোরেট কর্মকর্তাকে বিয়ে করেন তিনি। কয়েক বছর পর সেই সংসারও ভেঙে যায়।

এরপর দীর্ঘ দিন একাই ছিলেন এই অভিনেত্রী। ভক্তদের ধারণা, সেই একাকীত্বের অবসান ঘটিয়ে এবার হয়তো নতুন করে যৌথ জীবনের কথা ভাবছেন প্রভা। এখন প্রিয় অভিনেত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন তার অনুরাগীরা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কেন অপহরণের নাটক সাজালেন শিবির নেতা জিসান, জানালো পুলিশ
কেন অপহরণের নাটক সাজালেন শিবির নেতা জিসান, জানালো পুলিশ
প্রধানমন্ত্রীর ভুল-ভাল কথায় বাংলাদেশ লজ্জিত হবে: জামায়াত আমির
প্রধানমন্ত্রীর ভুল-ভাল কথায় বাংলাদেশ লজ্জিত হবে: জামায়াত আমির
ট্রিলিয়ন ডলারে চাঁদে ২০০ বার যাতায়াতসহ আর কী কী সম্ভব
ট্রিলিয়ন ডলারে চাঁদে ২০০ বার যাতায়াতসহ আর কী কী সম্ভব
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg