ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৫ জুন ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১৬:৩৫
চলমান বার্তা:
জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা
খুরশীদ জাহান হক-এর ২০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১৭:৩৫  (ভিজিটর : )

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হক এমপির ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১৪ জুন) বাদ যোহর জিয়া হার্ট ফাউন্ডেশনের ওয়াক্তিয়া মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহ—জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল এবং মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস-এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য মো. আবেদুর রহমান বিরাজ, ডা. গোলাম গাউস মন্টু, আজীবন সদস্য গোলাম রসুল রকেট, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের যুগ্ম সম্পাদক মো. রাহবার কবির পিয়াল, ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নুর আলম, জিয়া হার্ট ফাউন্ডেশনের হেলথ অ্যান্ড এডুকেশন পরিচালক ডা. গোলাম মোস্তফা, ম্যানেজার এ এস এম আক্তার শামীম, পাবলিকেশন অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রোগ্রাম অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হান্নান মাসউদের এমপি পদ কি বাতিল হচ্ছে, প্রশ্ন রাশেদ খাঁনের
হান্নান মাসউদের এমপি পদ কি বাতিল হচ্ছে, প্রশ্ন রাশেদ খাঁনের
মায়েদের সঙ্গে কারাগারে থাকা শিশুদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে হাইকোর্ট
মায়েদের সঙ্গে কারাগারে থাকা শিশুদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে হাইকোর্ট
দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg