ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৫ জুন ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১৮:৫১
চলমান বার্তা:
বস্তি এলাকায় আধুনিক বাসস্থান নির্মাণে ডিএনসিসির কমিটি গঠন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১৬:৩২ আপডেট: ১৫.০৬.২০২৬ ১৬:৩৬  (ভিজিটর : )

রাজধানীর কড়াইল, সাততলা, ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক বাসস্থান নির্মাণের লক্ষ্যে ৪টি পৃথক কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১৫ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি সংস্থাটির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান একটি অফিস আদেশ জারি করে পৃথক এই চারটি কমিটির অনুমোদন দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানিয়েছেন, এই কমিটির মধ্যে রয়েছে প্রকল্প সমন্বয়, মনিটরিং ও পরামর্শক টিম, প্রকল্প বাস্তবায়নকারী ইউনিট, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে কারিগরি বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি এবং পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে প্রস্তাব মূল্যায়ন কমিটি।

এর আগে রাজধানীর তিনটি বড় বস্তি সাততলা, কড়াইল ও ভাষানটেকের বাসিন্দাদের জন্য বহুতল ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও হাসপাতাল নির্মাণের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছিল ডিএনসিসি। সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে করা হবে বস্তিবাসীর তালিকা, যেন প্রকৃত ব্যক্তিরাই এর সুবিধা পায়।

এদিকে কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক ‘স্যাটেলাইট টাইপের সিটি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

জাপানের ‘স্লাম ডেভেলপমেন্ট’ (বস্তি উন্নয়ন) মডেল এবং বিশ্বের অন্যান্য উন্নত দেশের আধুনিক আবাসন ব্যবস্থাকে অনুসরণ করে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?
কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?
বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়
বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg