ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৫ জুন ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২০:২১
চলমান বার্তা:
আমি আজীবনের আর্জেন্টিনা, আই লাভ মেসি: পরীমনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১৮:৫১ আপডেট: ১৫.০৬.২০২৬ ১৮:৫৩  (ভিজিটর : )

ফুটবল বিশ্বকাপের আবহে বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের মতো আকাশি-সাদা উন্মাদনায় মেতে উঠেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনিও। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার কট্টর সমর্থক এবং দলটির খুদে জাদুকর ও অধিনায়ক লিওনেল মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’। প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়কে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশে কোনো কমতি রাখছেন না এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছোট ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন পরীমনি। 

ভিডিওটিতে দেখা যায়, পরীমনির পেছনে দাঁড়িয়ে থাকা একদল মানুষ সমস্বরে ‘আর্জেন্টিনা’ ‘আর্জেন্টিনা’ বলে স্লোগান দিচ্ছেন। চারপাশের এমন তুমুল উচ্ছ্বাসের মাঝে সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসিমুখে ভক্তদের উদ্দেশে একটি ‘উড়ন্ত চুমু’ (ফ্লাইং কিস) ছুড়ে দেন লাস্যময়ী এই অভিনেত্রী।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই ভক্ত-অনুরাগীদের দারুণ সাড়া ফেলেছে ভিডিওটি। কমেন্ট বক্সে অনেকেই আর্জেন্টিনার প্রতি পরীমনির এই অকৃত্রিম ভালোবাসার প্রশংসা করছেন।

পরীমনি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’

লিওনেল মেসির খেলা দেখার সময় নিজের আবেগ ও উত্তেজনার কথা কখনোই লুকিয়ে রাখেননি এই ঢাকাই নায়িকা। প্রিয় তারকার খেলা দেখার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পরীমনি বলেন, ‘মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।’

বিশ্বকাপের এই মৌসুমে পরীমনির এমন ফুটবলপ্রেম ও আর্জেন্টিনা-প্রীতি তাঁর ভক্তদের মাঝেও বাড়তি উন্মাদনা জোগাচ্ছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?
কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?
হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু
হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg