ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৪ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১৪ জুন, ২০২৬, ২০:১৯
চলমান বার্তা:
‘আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তবে দমাতে পারেনি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১৮:৩৮  (ভিজিটর : )

ভারতীয় সিনেমার অন্যতম স্পষ্টভাষী অভিনেত্রী পার্বতী থিরুভোথু জানিয়েছেন, চলচ্চিত্র শিল্পে ন্যায়বিচারের পক্ষে কথা বলার পর তাকে ভয়াবহ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছে। বড় বড় সিনেমা হাতছাড়া হওয়ার পাশাপাশি তাকে মৃত্যুর হুমকি ও ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে জানান এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পার্বতী তার ক্যারিয়ারের পরিবর্তিত যাত্রা নিয়ে কথা বলেন। 

তিনি জানান, ২০১৭ সালের কেরালা অভিনেত্রী অপহরণ ও নির্যাতন মামলার পর তার জীবন ও ক্যারিয়ার বড় মোড় নেয়। সমাজে সত্যিকার পরিবর্তন আনতে হলে ন্যায্যতার লড়াইকে বহুমাত্রিকভাবে দেখতে হবে বলে তিনি মনে করেন।

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।


নিজের স্পষ্ট অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে অনলাইনে তীব্র সমালোচনা ও বিদ্বেষের মুখোমুখি হয়েছেন পার্বতী। 

তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এসব হুমকি ও আক্রমণ তাকে দমাতে পারেনি। বিশেষ করে নারী ও প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কথা বলার কারণে তাকে বেশ কয়েকটি বড় চলচ্চিত্র থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দূরে রাখা হয়েছে বলেও দাবি করেন এই অভিনেত্রী।

পার্বতী বলেন, ‘আমি আজ এখানে বসে আছি অনেক সহযোদ্ধার কারণে, যারা অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকেনি। আমি খুব বড় কিছু করছি না, শুধু একজন দায়িত্বশীল মানুষের ন্যূনতম কাজটুকু করছি।’

ন্যায়বিচারের এই পথ মোটেও সহজ ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অনেক সময় এমন কিছু শক্তি একত্র হয়েছে যারা আমাকে পুরোপুরি সরিয়ে দিতে চেয়েছে, কারণ আমি শক্তভাবে কথা বলি। বিষয়টি আমাকে বেশ ভীতও করেছিল।’

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।


তবে কঠিন এই সময়ে পরিবার ও বন্ধুরাই তার সবচেয়ে বড় শক্তি হিসেবে পাশে ছিল বলে জানান পার্বতী। তার বাবা-মা অত্যন্ত সহানুভূতিশীল এবং তার ভাই সবচেয়ে ভালো বন্ধুর মতো সবসময় তাকে আগলে রেখেছেন।

উল্লেখ্য, ‘বেঙ্গালোর ডেজ’, ‘চার্লি’, ‘কাডাক সিং’, ‘টেক অফ’, ‘উয়ারে’, ‘কারিব কারিব সিঙ্গেল’ এবং ‘ইন্নু নিনতে মোইদিন’-এর মতো জনপ্রিয় ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন পার্বতী। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা
শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg